
রবিউল হাসান লায়ন: র্যাবের হাতে গ্রেফতারকৃত সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বাবু সহ ৪ আসামি কে আদালতে প্রেরণ করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, এর আগে রবিবার সকালে র্যাবের একটি দল চেয়ারম্যান বাবু সহ ৪ আসামিকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে।
সকাল সাড়ে এগারোটার সময় পুলিশের একটি দল আসামিদের কে নিয়ে জামালপুর জেলা আদালতে উপস্হাপনের জন্য নিয়ে যায়।
এসময় থানা চত্বরে নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সদস্য ও স্বজনরা বাবু সহ সকল খুনীদের ফাসির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।
র্যাবের হাতে গ্রেফতার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মনির,রেজাউল ও জাকির কে আদালতে উপস্থিত করার জন্য নিয়ে যায় পুলিশ।
উল্লেখ, গত ১৪ জুন বুধবার সংবাদ প্রকাশ কে কেন্দ্র করে স্হানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক নাদিমের উপর হামলা করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) তার মৃত্যু হয়।
এরই মধ্যে সাংবাদিক নাদিম হত্যাকান্ডের ঘটনায ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ছেলে ফাহিম ফরমান রিফাতসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে থানায মামলা দায়ের করেছেন নাদিমের স্ত্রী মনিরা বেগম।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান