হোম » অন্যান্য বিভাগ » প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান, বিএনপি নেতা রঞ্জন আটক

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান, বিএনপি নেতা রঞ্জন আটক

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, শুক্রবার (১৬ জুন) গভীর রাতে রাশেদুল হাসান রঞ্জনকে আটক করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর সদস্যরা।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, ইসলামিয়া কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তি বাদীতে আয়োজিত সমাবেশে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে রাশেদুল হাসান রঞ্জনকে আটক করা হয়েছে।

আপত্তিকর স্লোগানের অভিযোগের ভিত্তিত্বে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে রঞ্জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বলেন, কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে রাশেদুল হাসান রঞ্জন স্লোগান দিয়েছেন, এ লড়াই হাসিনা মারার লড়াই, এ লড়াই আওয়ামী লীগ মারার লড়াই। সমাবেশে বিএনপি নেতাদের উপস্থিত এ ধরনে স্লোগানের মাধ্যমে নেত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!