
আওয়াজ অনলাইন: আবারও হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থতাবোধ করায় হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাত ১২টায় খালেদা জিয়া অসুস্থতার খবর পাই। পরে অন্য নেতাদের সঙ্গে তার বাসভবনে দেখা করি। রাত আড়াইটার দিকে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
তবে এ বিষয়ে গণমাধ্যমে সরাসরি কথা বলতে চাননি তার ব্যক্তিগত চিকিৎসকরা।
সর্বশেষ গত ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। পাঁচ দিন পর তিনি বাসায় ফেরেন। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে খালেদা জিয়াকে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা