হোম » অন্যান্য বিভাগ » বরিশালে আঙুলের ছাপ মেলেনি জাপা মেয়র প্রার্থী ইকবালের

বরিশালে আঙুলের ছাপ মেলেনি জাপা মেয়র প্রার্থী ইকবালের

আওয়াজ অনলাইন: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন। সোমবার সকাল সাড়ে ৮টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের সৈয়দ আব্দুল মান্নান ডি ডি এফ মাদরাসা কেন্দ্রে তিনি তার ভোট দেন।

ভোট প্রদানের পর সাংবাদিকদের তিনি জানান, তার সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে একটি পক্ষ নিরুৎসাহিত করছে। এছাড়া ভোট দিতে এসে তার আঙুলের ছাপ মেলেনি। পরে প্রিজাইডিং অফিসার ভোট প্রদানের ব্যবস্থা করে দেন। তবে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে বলে জানান তিনি।

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) সাতজন মেয়র প্রার্থী ছাড়াও ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ভোটে লড়ছেন। এখানে ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী।

বিসিসির মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান, স্বতন্ত্র হিসেবে সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রুপন প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!