প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৩, ৫:১৩ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে গাঁজাসহ নারী গ্রেফতার

শাহজাহান সিরাজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে দেড় কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় বেলী বেগম (৩৫) নামের এক মাদক করবারিকে গ্রফতার করেছে পুলিশ।
রোববার (১১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থনার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার।
পুলিশ জানায়, শনিবার (১০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়ীগঞ্জ বাজারের দক্ষিণে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। বাসটির সিটে বসে থাকা বেলী বেগমের কাছে থাকা দেড় কেজি গাঁজা জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থনার উপপুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বলেন, বেলী বেগমের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও মনে জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.