
আওয়াজ অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামি চাঁদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
এর আগে সকালে চাঁদকে আদালতে হাজির করে পুলিশ। এরপর চকবাজার থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ তার গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি আবু সাঈদ চাঁদ (৬৫) কীভাবে একজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানকে প্রকাশ্যে মৃত্যুর হুমকিসহ কবরে পাঠানোর হুমকি দেয়। তার এ বক্তব্যের নেপথ্যে কারা জড়িত এবং অজ্ঞাতপরিচয় জড়িতরা কি বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করছে, নাকি বিদেশ থেকে যড়যন্ত্র করছে? ঘটনা তদন্তে ১০ দিনের রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।
তার এ বক্তব্যের পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেপ্তর করে। এরপর এ মামলায় তাকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু