হোম » অন্যান্য বিভাগ » ঢাকা উত্তর সিটি মেয়রের সঙ্গে বনানী সোসাইটির মতবিনিময় সভা

ঢাকা উত্তর সিটি মেয়রের সঙ্গে বনানী সোসাইটির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : রাজধানী বনানীর আবাসিক এরিয়াতে মাঠ ও পার্ক সমূহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে রুপান্তর করার জন্য কর্পোরেশনের সম্পদ বিভাগ Business plan এর আদেশ দিয়েছেন। এ প্রেক্ষিতে বনানীর মনোমুগ্ধকর পরিবেশ ও পরিবেশের ভারসাম্য বিনষ্ট হওয়ার আশংকা রয়েছে বলে দাবি করে আসছে বনানীবাসী। তাই এবিষয়ে আজ বনানী সোসাইটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন।

৫ জুন সোমবার সকাল ১:৩০টায় এ সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ে চলে ২:৩০টা পর্যন্ত।

সোসাইটির সভাপতি শওকত আলী ভুঁইয়া ডিলন এর নেতৃত্বে উক্ত সাক্ষাৎ ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও সোসাইটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ ছহুল হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মোল্লা।

 শওকত আলী ভুঁইয়া ডিলন এর নেতৃত্বে বনানী সোসাইটির সদস্যরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে সাক্ষাৎ ও মত বিনিময় করে বলেন, বনানী আবাসিক এরিয়া গড়ে ওঠার গোড়ার দিকে এলাকাবাসীর খেলাধুলা, শারীরিক ব্যায়াম ও বিনোদনের জন্য মাঠ/পার্ক বরাদ্দ করা হয়। বর্তমান রাজউক বা পূর্বের Dhaka Improvement Trust এলাকাবাসীর জন্য এই মাঠ/ পার্ক বরাদ্দ করে।

কিন্তু সম্প্রতি কর্পোরেশনের সম্পদ বিভাগ বনানীর এই মাঠ/পার্কের জন্য Business plan দেওয়ার আদেশ দিয়েছে। ফলশ্রুতিতে আবাসিক এরিয়ার মাঠ/পার্ক সমূহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে রুপান্তরিত হওয়ার আশংকা রয়েছে।

এসময় বনানী সোসাইটির সদস্যরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের কাছে বিজনেস প্লানের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং বিজনেস প্লানের বিষয়টি নাকচ করার অনুরোধ করেন।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম জানান, নগর জীবনে বনানীর মত সুন্দর ও মনোরম পরিবেশ খুবই জরুরী। বনানীর পরিবেশ ও পরিবেশের ভারসাম্য পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে আন্তরিক রয়েছেন বলে তিনি জানান।

  তিনি আরও জানান, বনানীর বর্তমান পরিবেশ অক্ষুন্ন রাখতে আইন ও নিয়ম অনুযায়ী বিজনেস প্লানের বিষয়টি  আমি ভেবে দেখবো।

 সভায় আরও উপস্থিত ছিলেন সোসাইটির সহ সভাপতি  গোলাম মহিউদ্দিন লাতু, সহ-সভাপতি আসাদ উল্লাহ শিকদার, কোষাধ্যক্ষ শফিকুজ্জামান রতন,  নির্বাহী সদস্য- আকলিমা রহমান, হাসিনা ইসলাম, ওয়াহেদুজ্জামান সুজন, মনির হোসেন চৌধুরী, আনজাম মারুফ, মো. আইনুল হক, ইন্ঞ্জিনিয়ার মোঃ এমদাদুল ইসলাম, ইসমত আরা ডলি, মনির চৌধুরী সহ  অন্যান্যরা।

মত বিনিময় সভা শেষে বনানী সোসাইটির সদস্যবৃন্দ কর্তৃক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!