
এম এ রাশেদ: সিরাজগঞ্জ কাজিপুর পৌর আওয়ামী লীগের সদ্য সম্মেলনে সহ-সভাপতি মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে, মাহাতাবুর রহমান সৈনিক বলেন, ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা তারুণ্যের অহংকার কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জাতীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয় ভাইকে এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি অনাবিল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
পৌর এলাকার জনসাধারণ প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস নিয়ে তিনি আরো বলেন, দলীয় ভাবে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে, দলকে যেন আরো সুসংগঠিত করতে পারি।
গত ৩ জুন অনুষ্ঠিত পৌর আওয়ামী লীগের সম্মেলনের আগে মাহাতাবুর রহমান সৈনিক আওয়ামী রাজনীতির বিভিন্ন কমিটিতে কাজ করেছেন।
১৯৯৮ সালে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য, ২০০০ সালে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ডঃ শামসুজ্জোহা হল ছাত্রলীগ শাখার যুগ্ম সম্পাদক এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা যুবলীগের সদস্য, কাজিপুর পৌর আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন