
শাহজাহান সিরাজ: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন জব্দ করেছে ডিবি পুলিশ।
এসময় নজরুল ইসলাম প্রধান (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৩ জুন) দুপুরে পুলিশ লাইন্স মাঠে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম প্রধান সাদুল্লাপুর উপজেলার ছোট গয়েশপুর (প্রধান পাড়া) গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, শুক্রবার (২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিন্না খাঁ নামের এক কৃষকের মাঠে অভিযান পরিচালনা করা হয়।
.
এসময় নজরুল ইসলামের দেহ তল্লাশি করে কালো রঙের সচল একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।
এই প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, ডিবির ওসি মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ