
আওয়াজ অনলাইন: গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণের জন্য আজ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মগবাজার, মৌচাক, মালিবাগ রেলগেট পর্যন্ত রেললাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও এই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ রাখা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত