
মোঃ আবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৮ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণ্যার্ঢ র্যালি বের হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন নুসরাত জাহান দিনা। এসময় থানার উপপরিদর্শক (এসআই) রাইটনসহ বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান