
আওয়াজ অনলাইন: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মোতালেব (৩৫) নামে এক মানসিক রোগীর পেটের ভিতর থেকে ১৫টি কলম বের হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে হাসপাতালের সার্জারি বিভাগীয় প্রধান ডা: জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান কোন অপারেশন ছাড়া এন্ডোস্কপির মাধ্যমে এ কলম গুলো বের করেন। মানসিক রোগী আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
রাত ১০টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি মানসিক রোগী ছিলেন।
বিভিন্ন সময়ে রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলম গুলো খেয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া