হোম » অন্যান্য বিভাগ » উল্লাপাড়ায় ট্রাক অটো রিক্সা সংঘর্ষে নিহত-১ আহত ৫

উল্লাপাড়ায় ট্রাক অটো রিক্সা সংঘর্ষে নিহত-১ আহত ৫

রায়হান আলী: শনিবার বেলা ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা চৌকিদহ সেতুর কাছে যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিক্সার সঙ্গে ১০ চাকার একটি ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত এবং অপর ৫ জন আহত হয়েছে।

আহতরা সবাই অটো রিক্সার যাত্রী। নিহত ব্যক্তি হলেন মোহাম্মদ আলী শেখ (৪২)। তিনি সিরাজগঞ্জের নলকা গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে। আহতদের প্রথমেউল্লাপাড়া ৩০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। মোহাম্মদ আলী সদর হাসপাতালে যাবার পথে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিক্সাটি হাটিকুমরুল থেকে উল্লাপাড়া যাচ্ছিল এবং
ট্রাকটি বিপরীত দিক পাবনা থেকে আসছিল। চৌকিদহ সড়ক সেতুর পাশে অটো রিক্সাটি একটি অটো ভ্যানকে ওভারটেক করার সময় এই দূর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এর চালক ও হেলপার পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ, উল্লাপাড়া থানা পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!