
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ফসলের মাঠে বজ্রপাতে সুলতান প্রামানিক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ মে) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত কৃষক সুলতান চর আঙ্গারু গ্রামের মৃত ফয়জাল প্রামানিকের ছেলে।
কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু জানান, শনিবার সকালে সুলতানসহ আরো কিছু কৃষম মাঠে ধান কাটতে যায়। এসময় আকাশে মেঘ দেখা দিলে সবাই দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
সুলতান বৃদ্ধ হওয়ায় দৌড়ে যাওয়া সম্ভব হয়না তার। পরে সে হেটে যাওয়ার সময় আচমকা বজ্রপাত হলে জ্ঞান হারিয়ে ফেলে তিনি। পরে ওই অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস