
আওয়াজ অনলাইন: রাজধানীর বনানী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস বুধবার দুপুরে আগুন ধরার খবর পায়।

বাহিনীর নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুনে নেভাতে রওনা হয়।
তিনি আরও জানান, বনানীর ২৭ নম্বর রোডের এফ ব্লকে এ আগুন ধরে।
এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।