
রায়হান আলী: উল্লাপাড়া এইচ টি. ইমাম গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ জেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এ ৪র্থ বার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০১৭, ২০১৯ ও ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে ৩ বার সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়ে ছিলেন।
সিরাজুল ইসলাম ২০০৪ সালে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উল্লাপাড়া শাখার সভাপতি এবং বাংলাদেশ স্কাউটস উল্লাপাড়া উপজেলার কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া সিরাজুল ইসলাম রাজশাহী শিক্ষা বোর্ডের একাডেমিক কাউন্সিলেরও সদস্য।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সামছুল হক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সিরাজগঞ্জ জেলায় ৪র্থ বার শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি নিশ্চিত করে জানান, খুব শিগগিরই তাকে শিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে পুরষ্কৃত করা হবে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার