
মারুফ বিল্লাহ রুবেল: “পারলে একটি গাছ লাগাও” বনায়ন ধ্বংস করে উন্নয়ন নয়.. এই প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে সেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম ও উপকূলীয় পরিবেশ প্রেমীর আয়োজনে আবাদচন্ডিপুর চুনা নদীর চর বনায়ন ধ্বংস করে বেড়িবাঁধ তৈরির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ মে সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুরর রহমান হাফিজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক কামরুজ্জামান, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান মিলন, বারসিক কর্মকতা রুবিনা পারভিন ও সিডিও ইয়ুথ টিমের সদস্য আহাদুল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন সিডিও সদর ইউনিটের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সদর ইউনিটের সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ, সদর ইউনিটের সদস্য জামাল বাদশা, সদস্য সাদী, তৌকুর ইসলাম রনি, সাকিব প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২