
এইচ এম রুহুল কাদের: রাত আনুমানিক ১টা,এলাকার মানুষজন যখন ঘুমে বিভোর, ওসমা মনির মা হঠাৎ আগুনের গরমে ঘুম ভেঙে দেখেন তার বাড়িটি ধাউ ধাউ করে জ্বলছে। তার সাথে এক রুমে থাকা দুই সন্তান নিয়ে কোনোরকম বাহির হয়ে অন্য রুমে থাকা ওসমা মনিকে আনার জন্য আর ঘরে ডুকতে পারেনি আগুনের তীব্রতার কারণে।
পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসসহ শত চেষ্টা করেও আর জীবিত উদ্ধার করা যায়নি । আগুন নিয়ন্ত্রণে আসার পর ৭বছরের শিশু ওসমা মনি ততক্ষণে পুড়ে কয়লা হয়ে যায় । এমন মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মৌলবিরচর এলাকায় । একই সাথে আগুনে বাহাদুর মেস্ত্রী,ওসমান ও মিজান, তারা ৩ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে নগদ ১লাখ ২০হাজার টাকা অনুদান, এবং দ্রুত সময়ের মধ্যে পুড়ে যাওয়া ঘর মেরামত করার জন্য সাবেক কাউন্সিলর রেজাউল করিমকে নির্দেশ প্রদান করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম ।
এসময় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান আলহাজ্ব জাফর আলম এমপি । নিহত ওসমা মনির খালা বলেন, ঘরে কোনো পুরুষ ছিল না, মেয়েরা যতটুকু সম্ভব চেষ্টা করছে, কিন্তু কোনো ছেলে মানুষ ঝুঁকি নিলে মেয়েটিকে জীবিত উদ্ধার করা যেতো।
২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম বলেন, আগুনের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি ঘরের চতুর্দিকে আগুন, প্রাথমিকভাবে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন অনেকে ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল