হোম » অন্যান্য বিভাগ » জামালপুরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন: বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে জামালপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার দুপুরে শহরের দয়াময়ী এলাকায় শহীদ মিনার প্রাঙ্গণে শান্তি সমাবেশের আয়োজন করে জেলা যুবলীগ। জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
শান্তি সমাবেশে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সাবেক সদস্য শাহরিয়ার উজ্জ¦ল প্রমুখ।
এসময় বক্তারা  বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে প্রতিনিয়ত বিএনপি অসত্য তথ্য তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে এবং তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নানা ষড়যন্ত্র করছে। জনগণকে সাথে নিয়ে সকল অপপ্রচার ও মিথ্যাচার বন্ধ করতে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
কোন প্রকারেই বিএনপি ও জামায়াতকে দেশে আর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এসময়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে সকল নেতাকর্মীর নিকট আহবান জানান বক্তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!