
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সাদিয়া আক্তার (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (২০ মে) ভোররাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গৃহবধূর স্বামী রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের ভূইয়াপাড়া এলাকার সাইফুল
ইসলামের কন্যা সাদিয়া আক্তার চলতি এসএসসি পরীক্ষার্থী।
গত ২৭/০৪/২০২৩ ইং তারিখে পৌরসভার কোনাবাড়ী মহল্লার মোঃ আব্দুল্লাহ মিয়ার পুত্র ইঞ্জিনিয়ার রায়হানের সাথে সাদিয়া আক্তারের বিয়ে হয়। সাদিয়া তার তার পিতার বাড়ীতে থেকেই এসএসসি পরীক্ষা দিচ্ছিল। শুক্রবার বিকালে স্বামী রায়হান ও তার বাড়ীর আত্মীয় স্বজন সাইফুল ইসলামের বাষায় বেড়াতে আসেন।
আত্মীয়-স্বজনরা রাতে চলে গেলেও থেকে যান স্বামী রায়হান। ভোর রাতে স্বামী রায়হানের ডাক চিৎকারে পরিবারের লোকজন গিয়ে দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাদিয়ার মরদেহ বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন স্বামী। সংবাদপেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাস জামালপুর মর্গে প্রেরণ করে।
জিজ্ঞাসাবাদের জন্য রায়হানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। নাম প্রকাশ না করা শর্তে রায়হানের এক বন্ধু জানান, বিয়ের
পর বাসর রাতে পরীক্ষার কথা বলে সাদিয়া রায়হানকে কাছে আসতে দেয়নি।
শুক্রবার রাতেও একই অজুহাত দেখিয়ে তাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করেছে বলে তিনি নিশ্চিত করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাস জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। পোষ্টমর্টেম রিপোর্টেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখনো এ ঘটনায় মামলা হয়নি বলে তিনি জানান।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত