প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৩, ৪:১০ পি.এম
জয়পুরহাটে ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বুধবার বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট সদরের নিশির মোড় গ্রামের কৃষক মতিয়র রহমান দুদুর এক বিঘা জমির ধান কেটে দেন তারা।
পরে তা ওই কৃষকের বাড়িতে পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক রমজান আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ, মাহমুদুর রহমান রিপন, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, বি: ও প্রযুক্তি সম্পাদক শাহিদুল ইসলাম সুজন, কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুনিরসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে গরিব অসহায় যেসব কৃষক টাকার অভাবে শ্রমিক দিয়ে ধান কেটে বাড়িতে নিতে পারছেন না, তাদের ধান কেটে ও তা মাড়াই করে বাড়িতে পৌঁছে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.