প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৮:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৩, ১০:০৯ এ.এম
দক্ষিণ গাঁও গনি মার্কেটের ব্যবসায়ী মতিউর রহমান প্রধানের ইন্তেকাল

এম হিরন প্রধান: কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের সাবেক মেম্বার মিজানুর রহমানের বড় ভাই, বর্তমান মহিলা মেম্বার লিপি সরকারের বাসুর। দক্ষিণ গাঁও গনি মার্কেট এর ব্যবসায়ী মতিউর রহমান প্রধান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
৮ মে সোমবার সকাল ৮টায় নিজ বাড়িতে মতিউর রহমান প্রধান ইন্তেকাল করেন। তিনি ভাই বোনদের মাঝে সকলের বড় ছিলেন।
মৃত্যু কালে মমতিউর রহমান প্রধান এর বয়স হয়েছিলো ৭০ বছর, তিনি স্ত্রী, ২পুত্র, ২কন্যা ও ৭ ভাই, ১ বোন-সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।
মরহুম মতিউর রহমানের নামাজে জানাজা আজ বাদ আছর মোহাম্মদীয়া নূরীয়া আব্দুল গনি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হবে।
উল্লেখ্য, সমাজ সেবক মতিউর রহমান আমার ও ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার রেজাউল করিম কাজল এর বড় চাচার বড় ছেলে এবং প্রধান বংশের সকল ভাইদের মাধ্যে ২য়।
মতিউর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং অসংখ্য গুনগাহী তাঁর বাড়িতে আসতে থাকে।
আমি পরিবারের পক্ষ হতে মরহুম মতিউর রহমানে জন্য সকলের দোয়া চাই, মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন -আমিন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.