প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৮:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৩, ৬:০১ পি.এম
ইতালি ফেনী সমিতির পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় বাবুলকে সংবর্ধনা

দাগনভূঞা প্রতিনিধি: ইতালি ফেনী সমিতির পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় নুরুল আফসার বাবুলকে সংবর্ধনা দিয়েছে দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
রবিবার (৭ মে) সকালে অত্র মাদ্রাসার হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন।
অত্র মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার সাংস্কৃতিক শিক্ষক আবদুল্লাহ আল জাবেরর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র নূরুল হুদা সেলিম, সংবর্ধিত অতিথি নুরুল আফসার বাবুল, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, চন্দ্রদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেজাউল করিম পলাশ, পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্যাহ, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ সুমন পাটোয়ারী, নির্বাহী সদস্য জিয়াউল হক পিন্টু, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল ও ইতালি প্রবাসী মোঃ আলমগীর হোসেন প্রমুখ। এসময় সমাজের গন্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.