প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৩, ৫:০৫ পি.এম
ধুনটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধাকে

এম এ রাশেদ: বগুড়ার ধুনটে বীর মুক্তিযোদ্ধা সামছুল হক (৬৮) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (০৬ই মে) বিকাল ৫ টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের হাঁসাপটল গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানে আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম, ধুনট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফেরদৌস আলম প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা সামছুল হক দীর্ঘদিন যাবত ফুসফুস ক্যান্সার রোগে ভুগছিলেন, গত শুক্রবার বিকালে তাহার শরীরের অবস্থা অবনতি হয় তাহাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন, চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল অনুমান ৭টার দিকে ইন্তেকাল করেন।
তিনি স্ত্রী ও দুই টি মেয়ে রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা সামছুল হক মৃত গভীর শোক প্রকাশ করেছেন ধুনট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদসহ সকল সাংবাদিক।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.