প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৩, ৫:৪৪ পি.এম
গ্রামীণ সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন চেয়ারম্যান রাসেল মিয়া

মেহেদী হাসান মামুন: উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক। একই সঙ্গে ওই ইউনিয়নের মানুষের জীবনমানও পরিবর্তন হতে চলছে।
গতকাল বিকেলে ইউনিয়নের চলমান রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ রাসেল মিয়া। এ সময় নির্মাণ কাজের অগ্রগতি ও মানের সার্বিক খোঁজখবর নেন এই ইউপি চেয়ারম্যান।
এ ছাড়াও ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের জনগণের দুর্ভোগ লাগবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও জনগণের চলাচলের রাস্তা সংস্কার ও মেরামতের ক্ষেত্রে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে পরিষদ সূত্রে জানাগেছে। ইতিমধ্যেই বিভিন্ন গ্রামীণ রাস্তা আরসিসি দ্বারা উন্নয়নের মাধ্যমে শেষ হওয়ায় বর্ষাকালে এলাকার মানুষ অন্তত ভোগান্তি থেকে মুক্তি পাবে।
শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া বলেন, উন্নয়ন কাজে মানুষের সহযোগিতা ও সঠিক পরামর্শ ও ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের নেতৃত্বে শম্ভুপুর ইউনিয়ন কে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.