
রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকার প্রচারণায় আওয়ামী লীগের চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামে চা-চক্র অনুষ্ঠিত হয়।
বড়পাঙ্গাসী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি তানভীর ইমাম।
এসময় এমপি তানভীর ইমাম সরকারের নানামুখী উন্নয়ন প্রচারণায় তৃণমূলের মাঝে লিফলেট বিতরণ করেন। এমপি তানভীর ইমাম বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে এবং সরকারের উন্নয়নের ধারা চলমান রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
তিনি বলেন বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই মানুষ তৃণমূল পর্যায় থেকে সরকারের উন্নয়নের সুফল ভোগ করছে। বর্তমান সরকারের সময়ে দরিদ্রতার হার কমে শতকরা ১৮ ভাগ হয়েছে এবং অতিদরিদ্রতা সীমা শতকরা ৯ ভাগ হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। এমপি সবাই কে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করার কথা বলেন।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর ইসলাম হাফিজ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এরআগে বাংলাপাড়া-উধুনিয়া আঞ্চলিক সড়কের খাদুলি কোরবান আলীর বাড়ি থেকে খাদুলি কবরস্থান ১ কিলোমিটার পাকা সড়ক উদ্বোধন করেন।