প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৩, ৩:৫০ পি.এম
রাণীশংকৈলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সবুজ ইসলাম: আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ঠাকুরগাঁও জেলা কমিটি গঠন সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন অফিস প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গের আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু, সাংগঠনিক সম্পাদক মেল্কী সেদেক হাঁসদা, কেন্দ্রীয় কমিটির সমন্বক রংপুর বিভাগের সহ- সভাপতি ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান,দিনাজপুর আদিবাসী ফোরাম এর সভাপতি শ্যামল মার্ডী,সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, আদিবাসী নেতা কবিরাজ মুরমূ, গোপাল মুরমূ, সুজন মুরমূ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা উত্তরবঙ্গের আদিবাসীদের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণে সামাজিক দায়বদ্ধতা নিরসনে এগিয়ে আসার আহবান জানান। এসময় বক্তারা আরও বলেন, সমতলের ভূমি সম্পর্কিত বর্তমান পরিস্থিতি, আদিবাসী ও বহিরাগতদের মধ্যে ভূমি বিরোধ প্রতিরোধ নিরসনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
জেলা কমিটি গঠন সম্পর্কিত মতবিনিময় সভায় আদিবাসী সমাজ উন্নয়ন সংগঠনের শতাধিক মহিলা ও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.