
নিজস্ব সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরকালীগঞ্জ গ্রামে প্রায় ৭০০ জন মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করেছেন ‘আওয়াজ টেলিভিশনে’র চেয়ারম্যান, দৈনিক ‘গণমানুষের আওয়াজ’ এর প্রকাশক ও সম্পাদক আইনুল হক।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৮টা হতে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এম হিরন প্রধান, রায়হান আলী, মোহাম্মদ আলী, কণ্ঠশিল্পী আলমগীর, মামুনুর রশীদ, তোফায়েল হোসেন তপু, মো. রায়হান আলী এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব গুলোর একটি পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানুষকে সহনশীল হতে শেখায়। প্রত্যেকটা মুসলমানের জন্য ঈদ বিশেষ গুরুত্ব বহন করে। ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে কিছু বিত্তশালী সমাজের অবহেলিত, বঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
মো: আইনুল হক প্রতিবারের ন্যায় এবার ঈদেও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁর মহানুভবতায় সমাজের দরিদ্র মানুষগুলো শাড়ি, লুঙ্গি উপহার পেয়ে খুবই খুশি হয়েছে। শাড়ি, লুঙ্গির পাশাপাশি প্রত্যেককে নগদ অর্থও প্রদান করা হয়েছে।
এ সময় প্রায় ৭০০জন মানুষের মধ্যে এ শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ বিষয়ে আইনুল হকের সাথে কথা বলতে গেলে তিনি জানান, ঈদ মানে আনন্দ! ঈদ মানে খুশি! ঈদের এই আনন্দ সব মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক; তার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব।
এসময় তিনি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
ঈদ-উপহার পাওয়া হত দরিদ্রদের সাথে কথা বললে তারা জানায়, আইনুল হক আমাদের শুধু ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা প্রদান করছে এমনটা নয়; তিনি ঈদ ছাড়াও আমাদের সাহায্য সহযোগিতা করে থাকেন।