হোম » অন্যান্য বিভাগ » গোবিন্দগঞ্জ আসনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আওয়ামী লীগের এমপি হতে চায় অধ্যক্ষ আবুল কালাম আজাদ

গোবিন্দগঞ্জ আসনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আওয়ামী লীগের এমপি হতে চায় অধ্যক্ষ আবুল কালাম আজাদ

রেজুয়ান খান রিকন: রংপুর বিভাগের ২২ টি সংসদীয় আসনের মধ্যে রাজনৈতিক কারনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জ-৪ আসন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৃনমূল আওয়ামী লীগ প্রার্থী হিসেবে জনপ্রিয় নেতা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে আওয়ামী লীগের এমপি হিসেবে দেখতে চায়।

ইতি মধ্যে কয়েক হাজার নেতাকর্মির ছবি সম্বলিত বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা উপজেলা।

মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়ে ২০০১-২০০৬ সালে চারদলীয় ঐক্যজোট সরকারের বিরুদ্ধে তার নেতৃত্বে গড়ে উঠে এ উপজেলায় আওয়ামী লীগের সক্রিয় তুমুল আন্দোলন। ১/১১ এর তত্বাবধায়ক সরকারের সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অবৈধভাবে আটকের বিরুদ্ধে অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে শত শত নেতাকর্মি সেই আন্দোলন সংগ্রামে রাজপথে ঝাঁপিড়ে পড়ে।

তিনি সদাহাস্যেজ্জল সদালাপি তৃনমূল আওয়ামী লীগের একজন প্রিয় নেতা। ২০১৪ সালে স্বতন্ত্র হিসেবে উপজেলার এসব দেশপ্রেমিক মানুষ ভোট দিয়ে তাকে এমপি হিসেবে নির্বাচিত করেন।

এমপি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতে স্থানীয় অসহায়, দুস্থ্য, শ্রমজীবি মানুষের পাশে সরকারের সহায়তার পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিদের সাথে নিয়ে নিজস্ব অর্থায়নে হতদরিদ্র মানুষকে আর্থিক সহায়তা, চিকিৎসাসেবা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, বস্ত্র, বৃক্ষ ও কৃষি সামগ্রী বিতরণ, মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষনা করে যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন।

২০১৪ সালে সংসদ নির্বাচনের পর বিএনপি-জামায়াতের তান্ডবলিলা থেকে রক্ষায় তিনি এ উপজেলার মানুষকে নিজের সন্তানের মত আগলে রাখতে প্রতিদিন আওয়ামী লীগ নেতাকর্মিদের সাথে নিয়ে পাহাড়া বসিয়ে ছিলেন।

করোনাকালিন সময়ে এলাকার শ্রমজীবি কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত ভাবে বিতরণ করেছেন নগদ অর্থ, খাদ্যসামগ্রী ওষুধসহ প্রয়োজনীয় উপকরণ।

এলাকার যে কোন লোক বিপদে পড়লে তার পাশে যেয়ে দাঁড়ান। এসব কারনে তিনি আজ আওয়ামী লীগের রাজনীতিতে সাধারণ মানুষের কাছে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন, তেমনি আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা তাকে জনবান্ধব নেতা
হিসেবে আখ্যায়িত করেছেন।

এসব বিষয় বিবেচনা করে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অধ্যক্ষ আবুল কালাম আজাদকে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার প্রত্যাশ করেন এ আসনের মানুষ।

এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে দ্বাদশ সংসদ নির্বাচনে এ উপজেলায় নৌকা মার্কার নমিনী করলে দলবল নির্বিশেষে সর্বস্তরের
জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দিবে। ছবি.সংযুক্ত।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!