
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে অভিযান পরিচালনা করে ১৮০ লিটার চুলাই মদ সহ মাসুম (৪০) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা।
আটক মাদক বিক্রেতা মো. মাসুম (৪০) কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া (গুরুদয়াল সরকারি কলেজ রোড) এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।কটিয়াদী মডেল থানার এসআই মো. দুলাল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কটিয়াদী উপজেলার পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন কটিয়াদী মডেল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী মো. মাসুমকে আটক করা হয়।পরে তার হেফাজতে থাকা দুইটি বস্তার ভিতর পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় মোট ১৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে জেলা পুলিশ কিশোরগঞ্জ ফেসবুক পেইজে জানা যায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক হোসেনপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া (৩০০শত) পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করিয়া মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল