
রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল চুরির অভিযোগে শিক্ষকের হাতে নির্যাতনের শিকার হয়েছে এক শিক্ষার্থী।নির্যাতিত শিক্ষার্থীর নাম মোঃ রাফি (১৭)।
সে উপজেলার ঘাটিনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শাহজাহানপুর গ্রামের মোঃ সোলাইমানের ছেলে।
রাফি উল্লাপাড়া জিনিয়াস ক্যাডেট কোচিং-এ আবাসিকের শিক্ষার্থী হিসেবে চলতি শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।
রোববার সকাল ১০ টায় রাফির সহপাঠী সাইমন নামে একজনের মোবাইল ফোন হারিয়ে যায়।
এ ঘটনায় রাফি কে সন্দেহ করে, রাফি মোবাইল চুরির বিষয়টি অস্বীকার করলে প্রতিষ্ঠানটির শিক্ষক মনিরুল ইসলাম মনি এবং মারুফ হোসেন তাকে গোপন কক্ষে নিয়ে পাইপ দিয়ে বেধর মারপিট এবং কিল ঘুসি দেয়। এতে সহ্য করতে না রাফি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় । এ ঘটনায় রোববার রাতে রাফির বাবা বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
রাফির বাবা সোলাইমান হোসেন জানান, তার ছেলে বর্তমানে চিকিৎসাধীন আছে, মারধরের ঘটনায় রাফির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
তিনি আরো জানান, মোবাইল চুরির অভিযোগ দিয়ে তাকে মারপিট করেছে শিক্ষক মনিরুল ইসলাম ও মারুফ হোসেন। এ ঘটনায় নির্যাতনকারী শিক্ষকের শাস্তি দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম মনি জানান, রাফি নামের ছেলেটা মোবাইল চুরি করেছে এজন্য তাকে মারধর করা হয়েছে। তিনি আরো জানান, মোবাইল চুরি করছে তাকে মারধর করছি, যে যা পারে করবে।
উল্লাপাড়া মডেল থানা উপপরিদর্শক তদন্ত এনামুল হক জানান স্কুল ছাত্র মারধরের ঘটনায় রোববার রাতে থানায় অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত চলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ