
আওয়াজ অনলাইন: নিবন্ধনের জন্য আবেদন করা ১২টি নতুন রাজনৈতিক দলের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দলগুলো হলো- নাগরিক ঐক্য, সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিএলডিপি, বিএনএম, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি, মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ ডেমোক্রাটিক পার্টি।
মঙ্গলবার (১১ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব জাহাংগীর।
তিনি বলেন, নিবন্ধনের নতুন ১২টি রাজনৈতিক দলকে প্রাথমিক বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন। এসব দলের বিষয়ে অনুসন্ধানের জন্য মাঠপর্যায়ে তদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ