
এম এ রাশেদ: বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মোহাম্মদ ওমর ফারুক ওরফে তোতা (৩৮), নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানার পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার ডোমেন পুকুর ঠিকাদার পাড়া গ্রামে ইউনুস আলীর ছেলে।
শনিবার (০৮ই এপ্রিল) রাতি ২১ টা ৩০ মিনিটে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানীর তত্ত্বাবধানে শাজাহানপুর থানার পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সাজাপুর মসজিদ পাড়া এলাকার কাঁচা রাস্তার উপর থেকে একটি পিকআপ যাহার রেজিঃ নং- (সিরাজগঞ্জ-ন-১১-০০৩৩) এর মধ্যে থাকা ৮,কেজি গাঁজ সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক ওরফে তোতাকে গ্রেফতার করা হয়।
উক্ত বিষয়ে শাহজাহানপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, ইতোপূর্বে আসামীর বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন