
আওয়াজ অনলাইন: ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির (সিসাস) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্তোরাঁয় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সিসাস সভাপতি তৈমুর ফারুক তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সাওল হার্ট সেন্টার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কবি মোহন রায়হান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানি, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহ-সভাপতি দীপু সারোয়ার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজে কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস স্থাপন প্রকল্পের পরিচালক ড. জগত চাঁদ মালাকার, স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, সিসাসের সাবেক সভাপতি শামসুল আলম সেতু, জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির মজিবুর রহমান, সাধারণ সম্পাদক দীপক দেব।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার