
গোলাম রব্বানী দুলাল: বগুড়ার সান্তাহারে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বেলাল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টায় সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেট ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন নওগাঁ জেলার ভবানীপুর মোল্লাপাড়া এলাকার নছের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বেলাল হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে ব্রীজ সংলগ্ন এলাকায় কোথাও যাওয়ার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শরীর থেকে মাথা বিছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। এরপর অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২