
হুমায়ুন কবির সুমন: “বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার জন্য টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে রবিবার বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
এসময় অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলায় ক শ্রেণির ৮২৭টি ঘর নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে বিতরণ করা হয়েছে। সেই ঘরগুলো আগামী জুন মাসে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রকিবুল হাসান বলেন, বর্তমানে আর কোনো ভূমিহীন ও গৃহহীন না থাকায় সদর উপজেলাকে ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার জন্য এই সভা আহ্বান করা হয়েছে। সভার সর্বসম্মতিক্রমে সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার জন্য প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাব সিদ্ধান্ত আকারে জেলা টাস্কফোর্স কিমিটির কাছে প্রেরণ করা হবে। তবে এই সময়ের মধ্যে যদি কোনো ভূমিহীন বা গৃহহীন পাওয়া যায় তাহলে তাকে বা তাদরেকে অন্তর্ভূক্ত করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলার সাব-রেজিষ্ট্রার আব্দুর রশিদ মন্ডল, সদর থানার উপ-পরিদর্শক আঃ রাজ্জাক। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার রাশিদুল ইসলাম রশিদ মোল্লা, বাগবাটি ইউনিয়নের চেয়ারম্যার মো. জাহাঙ্গীর আলম, বহুলী ইউনিয়নের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন, কাওয়াকোলা ইউনিয়নের জিয়াউর রহমান জিয়া, শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ভুমি অফিসের নায়েব ও টাস্কফোর্স কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার