
মারুফ সরকার: খেলার সঙ্গে শিক্ষাও প্রয়োজন। নারী ফুটবলারদের খেলার পাশাপাশি পড়াশোনাতেও জোর দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)৷ দেশের জাতীয় নারী দলের সাবিনা, কৃষ্ণারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তাদের অনুজরা আজ এইচএসসির ধাপ পার হয়েছেন।

জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সিরাজগঞ্জের মেয়ে ডিফেন্ডার আঁখি খাতুন, শামসুন্নাহার সিনিয়র, ঋতু পর্ণা চাকমা। এই তিন ফুটবলার এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। আখি ও ঋতু এ গ্রেড ( ৪.০০ তদূর্ধ্ব) পেয়ে উত্তীর্ণ হয়েছেন৷
সাফ অনুর্ধ্ব ২০ টুর্নামেন্টে খেলছেন রেহানা। এইচএসসি পাশ করেছেন তিনিও। তাঁর ফলাফলও এ গ্রেড। নেপালে সিনিয়র সাফ স্কোয়াডে ছিলেন সাজেদা। সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া এই ফুটবলারও কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান