
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে ভ্রমণ করায় দীর্ঘদিন পর বিবেকের তাড়নায় অনুতপ্ত হয়ে ৯ হাজার ৯৯০ টাকা রেলওয়ে কোষাগারে জমা দিয়েছেন পঞ্চাশোর্ধ্ব এক ভ্রমণকারী ব্যক্তি।
গতকাল শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী সোহাগ মিয়ার কাছে ওই টাকা জমা দেন তার এক প্রতিনিধি টাকা জমা দেওয়ার পর তিনি জানান, আরও টাকা নিয়ে আসবো। তখন পরিচয় প্রকাশ করবেন।
এ বিষয়ে সোহাগ মিয়া বলেন, রাত ৯টার দিকে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি রুমে প্রবেশ করেন। অনেক দিন বিনা টিকেটে রেল ভ্রমণ করেছেন উল্লেখ করে তিনি এর দায় মুক্তির লক্ষ্যে মাশুল জমা দিতে চান।
পরে তিনি ৯ হাজার ৯৯০ টাকা জমা করেন। মূলত ধর্মীয় অনুভূতি থেকে তার এ সিদ্ধান্ত। রেলওয়ের যে ক্ষতি তিনি করেছেন তার জন্য টাকা জমা দিয়ে সে রেলওয়ে কাছ থেকে ঋণ মুক্ত হতে চান।
তার এ উদারতা দেখে অন্য যাত্রীদেরও বিনা টিকেটে রেল ভ্রমণের প্রবণতা কমবে আসবে বলে মনে করছেন ভৈরব রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২