
মিজানুর রহমান: লালমনিরহাটের পাটগ্রামে গর্তের পানিতে পড়ে সালমান সাদিক নামে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার পাটগ্রাম সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সালমান সাদিক ওই এলাকার ইকরামুল হকের ছেলে।

পারিবারিক সূত্র জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিলে এক পর্যায়ে গর্তে পড়ে যায়। লোকজন দেখে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন