হোম » অন্যান্য বিভাগ » বগুড়ায় উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন: লাঙল প্রতীকের সমর্থককে জরিমানা

বগুড়ায় উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন: লাঙল প্রতীকের সমর্থককে জরিমানা

এম এ রাশেদ: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় লাঙল প্রতীকের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (২১ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম শহরের বৌ-বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন৷
দণ্ডিত ওই ব্যক্তির নাম ফজলুর রহমান।
তিনি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত লাঙল প্রতীকের নুরুল ইসলাম ওমরের চাচাতো ভাই। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন বিষয়গুলো নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার বিকেলে বৌ-বাজার এলাকায় নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে কাজ করছিলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাঙল প্রাতীক প্রার্থীর চাচাতো ভাই ফজলুর রহমান মাইক্রেবাসের চারপাশে নির্বাচনী ব্যানার লাগিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যানবাহনে ব্যানার লাগিয়ে প্রচার-প্রচারণা চালানো দণ্ডণীয় অপরাধ। এজন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷
বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করবেন।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!