
আওয়াজ অনলাইন: তালেবান সরকার তাদের এক বছরের বেশি সময় ক্ষমতা অতিবাহিত করলো। এখনো কোনো দেশ তাদের স্বীকৃতি দেয়নি। ইসলামী শরিয়া ভিত্তিক নিয়মে সরকার পরিচালনা করে আসছে তালেবান। পশ্চিমারা বরাবরই তাদের সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় আছে। তবে মূল কথা হলো তালেবান সরকারের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে না হলেও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সেদেশে তাদের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
কেয়ার ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ও ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এই তিনটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা আফগানিস্তানে আংশিকভাবে তাদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। ।

দেশটির স্বাস্থ্য খাত নিয়ে কাজ করে এমন বিদেশি সংস্থায় নারীদের কাজ করার সুযোগ দিতে তালেবানের প্রতিশ্রুতির পর সংস্থাগুলো তাদের কার্যক্রম শুরু করল।
এক সংস্থা জানায়, আমাদের নারী কর্মীরা নিরাপদে ও বিনা বাধায় কাজ করতে পারবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ প্রতিশ্রুতি পাওয়ায় আমরা কার্যক্রম আংশিকভাবে শুরু করছি।
দেশটির স্বাস্থ্য খাত নিয়ে কাজ করে এমন বিদেশি সংস্থায় নারীদের কাজ করার সুযোগ দিতে তালেবানের প্রতিশ্রুতির পর সংস্থাগুলো তাদের কার্যক্রম শুরু করল।
গত ডিসেম্বরের শেষ দিকে তালেবান দেশি–বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) দেশটির নারীদের কাজ করা নিষিদ্ধের প্রতিবাদে এসব দাতব্য সংস্থার কার্যক্রম স্থগিত করা হয়।
গতকাল মঙ্গলবার সেভ দ্য চিলড্রেন এক বিবৃতি দিয়ে জানায়, আমাদের নারী কর্মীরা নিরাপদে ও বিনা বাধায় কাজ করতে পারবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ প্রতিশ্রুতি পাওয়ায় আমরা কার্যক্রম আংশিকভাবে শুরু করছি।
তালেবান সরকাররের ইসলামী শরিয়াভিত্তিক রাষ্ট্রপরিচালনার নীতি পশ্চিমাদের খর্ব করে আসছে অনেকদিন হলো। রাশিয়ার আগ্রাসনে তালেবানরা প্রায় ১৮ বছর সংগ্রাম করেছে।
যুক্তরাষ্ট্র উপনিবেশ স্থাপন করে রেখেছে প্রায় ২০ বছর। তালেবানরা দৃঢ় প্রতিজ্ঞ ও সংগ্রামী ছিলো; তাই তারা আজোও পশ্চিমাদের বিভিন্ন চাপের সম্মুখীন হয়ে রাষ্ট্র পরিচালনা করে আসছে।
তালেবান সরকার ক্ষমতায় আসার সময় বলেছি তারা কোনো কট্টরতার অবলম্বন করবে না। তার ফলাফলও দেখা যাচ্ছে। তালেবান নারীরা তাদের স্বাধীনতা ফিরে পাচ্ছে। কর্মসংস্থান তৈরি হচ্ছে।
যা সত্যিই তালেবান সরকারের জন্য এক অন্তর্নিহিত সাফল্য বয়ে আনছে বলে দাবি সেদেশের কূটনৈতিকদের।