হোম » অন্যান্য বিভাগ » আজ আখেরী মোনাজাত

আজ আখেরী মোনাজাত

আওয়াজ অনলাইন: বিশ্ব মুসলিম উম্মার সর্বোচ্চ দ্বিতীয় ধর্মীয় তীর্থস্থান বিশ্ব ইজতেমা। বিগত কয়েক বছর ধরে এটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে আসছে। বেশ কয়েক দিন হলো দেশি-বিদেশি মুসল্লিরা ধাপে ধাপে ইজতেমা ময়দানে ভির করছে। তিনদিন ব্যাপী ইজতেমা শুরু হলেও আজ আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিনে আজ আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।  

ইজতেমা ময়দানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা নিরাপত্তার দায়িত্বে ভূমিকা রাখছে।

জানা গেছে, আজ রবিবার দুপুরের আগেই আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশী মাওলানা হাফেজ মোঃ জোবায়ের।

ফজরের নামাজের মাধ্যমে শেষ দিনের কর্মসূচি শুরু হয়। এসময় ধর্মপ্রাণ মুসুল্লিরা ইসলামের আমল, আকীদা ও দাওয়াত বিষয়ে দেশি-বিদেশি মুরুববীদের বয়ান শুনছেন।

আখেরী মোনাজাত উপলক্ষে ভোর থেকেই লাখো লাখো মুসুল্লী মহাসড়কে পায়ে হেঁটে ও ট্রেনে করে টঙ্গীর ইজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন। বিপুল সংখ্যক নারী মোনাজাতে অংশ নিতে ইজতেমার ময়দানের আশেপাশের মহাসড়কে সকাল থেকেই অবস্থান নিয়েছেন।

আখেরী মোনাজাত উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

মুসুল্লিদের নির্বিঘ্নে যাতায়াত সুবিধার জন্য ১৩টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

এবারের ইজতেমায় ৯জন মুসল্লি মারা গেছে। যদিও সার্বিক সহায়তা রয়েছে কর্তৃপক্ষের তবুও বিপুল সংখ্যক মানুষের ভিরে অস্থিতিশীল রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!