প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২১, ৫:৪৮ অপরাহ্ণ
অসুস্থ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ এর শয্যা পাশে গোলাম মোঃ সিরাজ এমপি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জুলফিকার আবু নাসের আপেল মাহমুদকে দেখতে ও তার চিকিৎসার খোঁজ খবর নিতে সোমবার সকালে বগুড়া কলোনি পাবলিক জেনারেল হাসপাতালে ছুটে যান বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোঃ সিরাজ।
এসময় সাথে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সরকার মুকুল, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, মহাস্থান প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে কার্য নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল বাছেত সহ বিএনপি ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় তারা তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন ও উন্নত চিকিৎসার পরামর্শ দেন এবং মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.