
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদিবাসি, দলিত ও মুল স্রোত ধারার এক হাজার দুই শ’ ৬৫ জন শিশুর মাঝে উন্নত মানের শুয়েটার বিতরণ করেছে ইএসডিও (ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) নামে একটি বে-সরকারী সংস্থা।
রবিবার বিকালে পীরগঞ্জ ইকো পাঠশালা চত্বরে শুয়েটার বিতরণ সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইএসডিও’র এরিয়া ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার অরুণ রায়, ইকোনোমিক ডেভেলপমেন্ট অফিসার রওশন জামান চৌধুরী প্রমূখ। এ সময় থানার উপ পরিদর্শক শাহ আলম সহ ইএসডিও’র অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ