
আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা- ৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এই পুরস্কার বিতরন করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্ববধানে এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্ববধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে মেলায় ৩৫ স্টল দেয়া হয়েছে। মেলার পুরস্কার বিতরন অনুষ্টানে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার রাসেল মিয়া সহকারী কমিশনার (ভূমি) এসএস আব্দুল্যা বিন শফিক, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, প্রকল্প বাস্তবাস্তয়ন কর্মকর্তা জিন্দার আলী,অধ্যক্ষ আশরাফ আলী, শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম শাহীনপ্রমুখ। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারিদের পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২