
নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকল্পধারা বাংলাদেশের ঢাকা-১৭ আসনের মনোনীত প্রার্থী মোঃ আইনুল হক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্ভূক্ত মিরপুর ১৪ থেকেভাষানটেকের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন।
এসময় তিনি ভোটারদের কাছে দোয়া ও ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এ আসনটি গুলশান, বনানী, কালাচাঁদপুর, ঢাকা সেনানিবাস, ও ভাষানটেকের কিছু অংশ নিয়ে
গঠিত।

প্রচারণাকালে মোঃ আইনুল হক বলেন, ‘আমি ঢাকা-১৭ আসনের বাসিন্দা। নির্বাচিত হলে যথাসাধ্য উন্নয়ন করবো। আমি এলাকার মানুষের পাশে আছি।
সামাজিক দায়বদ্ধতা নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি, এখনো আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। সংসদ সদস্য নির্বাচিত হলে আরও বেশি
পাশে থাকার সুযোগ হবে।
জন্মস্থান সিরাজগঞ্জে হলেও, দুই যুগেরও বেশি সময় ধরে বনানীর বাসিন্দা হিসেবে রাজনৈতিক কর্মকান্ডে জড়িত মোঃ আইনুল হক। মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান এই শ্রমিক নেতার আপন বড় ভাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শাহাদাৎ বরণ করেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী