আওয়াজ রিপোর্ট : বনানী গ্রীন সোসাইটির নির্বাহী সদস্য ও বনানী সোসাইটির জীবন সদস্য পেয়ার আহমেদ চৌধুরীর মমতাময়ী মা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
আজ ২২ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ৮৩০ মিনিটে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদগ্রামে বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
আগামীকাল ২৩ এপ্রিল ২০২৫ বাদ জোহর তাঁর গ্রামের বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পেয়ার আহমেদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বনানী গ্রীন সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ।
পৃথক শোক বার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।