
আওয়াজ অনলাইন : প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যার প্রতিবাদে আজ সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রবিবার ১৪ দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াত অপশক্তির প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন, যানবাহনে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
সমাবেশে কেন্দ্রীয় ১৪ দলের নেতা, মন্ত্রিপরিষদের সদস্য এবং জাতীয় সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন