
আওয়াজ অনলাইন : রাজধানীর বিজয়নগর-কাকরাইল-রমনা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের জেরে দলটির মহাসমাবেশ আপাতত বন্ধ হয়ে গেছে। ওই এলাকার পরিস্থিতি এখন থমথমে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে সংঘর্ষের সময় বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর। তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন অলিগলি ও রাস্তায় ক্রমাগত রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায় পুলিশকে। তখন বিজয়নগর থেকে কাকরাইল এলাকা প্রায় ফাঁকা হয়ে যায়। এসময় বিএনপির সমাবেশস্থলের মাইকের সাউন্ডও বন্ধ হয়ে যায়। তবে অনেক নেতা-কর্মীকেই মঞ্চে থাকতে দেখা যায়।
অন্যদিকে, সংঘর্ষের কিছু সময় পর কাকরাইল মসজিদ ও রমনার হেয়ার রোড এলাকায় স্বল্প পরিসরে যানবাহন চলাচল শুরু হয়। একইসঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমাবেশস্থল থেকে ফিরতে দেখা গেছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার