
আওয়াজ অনলাইন : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঢাকা-ভাঙ্গা রেল যোগাযোগের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুধী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে বাটন টিপে এবং বাঁশি বাজিয়ে সবুজ পতাকা উড়িয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
নিজ হাতে কাটলেন ট্রেনের টিকেট। বাঁশি বাজিয়ে উড়ালেন সবুজ পতাকা। বঙ্গবন্ধু কন্যার এমন নির্দেশনায় বেজে উঠলো ইঞ্জিনের হুইসেল। মাওয়া স্টেশন থেকে চলা শুরু হলো আরেকটি স্বপ্নের।
ফুলে ফুলে সাজানো লাল-সবুজ রেলগাড়ী ছুটে চললো পদ্মা সেতু অভিমুখে। জাতির আশা আকাংক্ষা-উন্নতি আর একটি সোপানের প্রথম যাত্রার সঙ্গী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।